সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সমৃদ্ধ হবে, আশা জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১২:০৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:০৯

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। এ উপলক্ষ্যে রবিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিশ্বের সকল ধর্মের মানুষকে তিনি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দেওয়া বাণীতে জিএম কাদের বলেন, ‘বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। হিন্দু ধর্ম মতে- সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অশুর শক্তি দমনের মাধ্যমে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা উদযাপিত হয়। আবহমানকাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দিপনায় শারদীয় দুর্গা পূজা উদযাপন করেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গা উৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মালম্বীরাও উৎসব মুখর পরিবেশে অংশ নেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে, আরও সুসংহত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা।

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দেওয়া বাণীতে হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করেন জিএম কাদের। তিনি বলেন, ‘দাঙ্গার কারণে প্রায় ৫০ বছর রাজধানীতে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। এরশাদের দেশ পরিচালনার সময় ১৯৮৯ সালে আবারও আনন্দ শোভাযাত্রা বের হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী