জাপা চেয়ারম্যানের সঙ্গে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৮:২২আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:১২

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউএসএআইডি বাংলাদেশের পরিচালক রেন্ডন বি অলসন, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ড্যানা এল ওলডস, ইউএসএআইডির রাজনৈতিক প্রক্রিয়া বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আমিনুল এহসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাম্মী লায়লা ইসলাম এবং চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।

এ সময় জিএম কাদের প্রতিনিধি দলের সদস্যদের শুভেচ্ছা জানান। ডিআই’র প্রতিনিধি দলের সদস্যরাও তাকে ধন্যবাদ জানান।

সভায় রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলটি জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য নেতৃত্বের উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে চলমান কর্মশালার অগ্রগতি জানান জাতীয় পার্টির চেয়ারম্যানকে।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি