চার বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে সাফল্য নেই: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৬:১৭আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:১৭

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের  বলেছেন, ‘চার বছরেও সাফল্য নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর  হতে পারে না। তিনি বলেন, ‘মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছি আমরা। কিন্তু, মিয়ানমারের সঙ্গে চুক্তি করে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারাও ব্যর্থতা।’

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে  মতবিনিময়কালে জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক হলেও আন্তর্জাতিক মহলকে আমরা সেভাবে সম্পৃক্ত করতে পারিনি। আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে পারিনি আমরা। আবার রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়নি।’

কাদের বলেন, ‘রোহিঙ্গারা ইতোমধ্যেই মাদক চোরাচালানসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সেখানে খুন-খারাবি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তাই দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, সোলায়মান আলম শেঠ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সম্পাদকমণ্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, তিতাস মোস্তফা, সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ, শেখ মো. ফায়েজুল্লাহ শিপন, জিয়াউর রহমান বিপুল।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী