‘শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজীবন অনুকরণীয় হয়ে থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪১

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। বেদনা-বিধুর এই দিনে বিনম্র শ্রদ্ধা আর পরম ভালোবাসায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি শহীদ পরিবারের সদস্যদের প্রতি। তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজীবন অনুকরণীয় হয়ে থাকবে’

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পৃথিবীর বুকে যখন বাংলাদেশ নামে একটি স্বাধীন ভুখণ্ডের অভ্যুদয় নিশ্চিত হয়েছিল, তখন পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। স্বাধীনতাকামী বাঙালি জাতি যেন মেধা-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে।’

জিএম কাদের উল্লেখ করেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে দৃপ্ত পায়ে এগিয়ে যাবো।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের