ডিপো মালিককে বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে মামলা স্বজনপ্রীতি: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৬:১৪আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:১৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন,  সীতাকুণ্ডের ঘটনায় ডিপো মালিককে বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে মামলা দেওয়া স্বজনপ্রীতি, দলীয়করণ। দল করলে কোনও কিছু করা যাবে না— এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডিপো মালিক দায়-দায়িত্ব এড়াতে পারেন না।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের দেখতে এসে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের দাবি করেন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তার মাধ্যমে সত্যিকারের দায়ীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেভাবে ঘটনাটি ঘটেছে সচেতন থাকলে তা রোধ করা যেত।

দুর্ঘটনার জন্য সার্বিকভাবে সরকারের ব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাব, সবক্ষেত্রে স্বজনপ্রীতি, দলীয়করণ এবং দুর্নীতিকে দায়ী করেন বিরোধীদলীয় উপনেতা। তিনি বলেন, আইন মানা হচ্ছে না, তা দেখার কেউ নেই।

হাসপাতালে মানুষের আহাজারিতে আল্লাহর আরশ কাঁপছে মন্তব্য করে জিএম কাদের বলেন, বিভিন্ন সময় এভাবে মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। দেশে কোথাও নিরাপত্তা নেই; ঘরে নিরাপত্তা নেই, রাস্তায় নিরাপত্তা নেই, গাড়িতে নিরাপত্তা নেই, স্টিমারে নিরাপত্তা নেই।

মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া সরকারের বড় দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাভাবিক জীবনের নিশ্চয়তা, মৃত্যুর নিশ্চয়তা দিতে হবে। এটি পাচ্ছি না আমরা, এভাবে চলতে দেওয়া যায় না।

/এমআরএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত