সাদকে চেয়ারম্যান করার প্রস্তাব, অব্যাহতিপ্রাপ্তদের ফেরানোর আহ্বান রওশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৯:০৬আপডেট : ০২ জুলাই ২০২২, ২১:২৭

জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দল থেকে যাদের অব্যাহিত দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে হবে। সবাইকে নিয়েই পার্টি শক্তিশালী করতে হবে। তিনি এও অভিযোগ করেছেন, হাসপাতালে শুয়ে আমি সব খবর নিয়েছি, কিন্তু কেউ আমার খোঁজ নেয়নি।

শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রওশন এরশাদ।

সভায় অবশ্য দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ সিনিয়র নেতারা কেউ অংশ নেননি। সভায় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ দাবি করেছেন, রওশন এরশাদ বেঁচে থাকতেই যেন তার সন্তান সাদকে দলের চেয়ারম্যান করা হয়। কাজী মামুন কিছুদিন জাতীয় পার্টি পুনর্গঠনের উদ্যোগে বিদিশার নেতৃত্বে ছিলেন।

সভায় রওশন আক্ষেপ করেন, ‘সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ যেভাবে পার্টিকে উজ্জীবিত করে রেখেছিলেন, এখন তা নেই। দল এখন অনেকটাই এলোমেলো। তাই যাদের অব্যাহিত দেওয়া হয়েছে, তাদের ফিরিয়ে নিতে হবে।’

রওশন আরও বলেন, ‘অনেক ভালো নেতাকর্মী দলের বাইরে আছেন। তাদের আনতে হবে। নতুন প্রজন্মকে দলে আনতে হবে।’

ক্ষোভ প্রকাশ করে রওশন বলেন, ‘দলের কে কী করেছেন, থাইল্যান্ডে হাসপাতালের বেডে শুয়ে সব খবর নিয়েছি। আমার খবর কেউ নেয়নি। যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারাই আমার নিয়মিত খোঁজ রেখেছেন, প্রার্থনা করেছেন।’

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী