সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ডেকেছে জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৪:০৩আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪:৫০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্তের’ প্রতিবাদে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। রবিবার (৭ আগস্ট) বনানীতে দলীয় কার্যালয় মিলনায়তনে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কো-চেয়ারম্যানদের এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ৩টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্তের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

বুধবার (১০ আগস্ট) সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সব ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী