ইভিএমেই নির্বাচন হবে: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ১৪:৩৪আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৫:৪৮

গত মাসে (সেপ্টেম্বরে) ধারণ করা এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির নেতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জানিয়েছেন, আগামী মাসে (অক্টোবরে) তিনি দেশে ফিরবেন। পাশাপাশি তিনি এও জানান, জাতীয় পার্টি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে। সেই নির্বাচন ইভিএমেই হবে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ভিডিওটি প্রচারিত হয়। বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন গোলাম মসিহ।

ভিডিওতে রওশন এরশাদ উল্লেখ করেছেন, জাতীয় পার্টি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো। ইভিএমে নির্বাচন করবো। সারা বিশ্বে এখন ইভিএম চলছে। কাজেই আমাদের দেশে ইভিএমে নির্বাচন হবে, এটা তো নতুন কথা নয়।’

ভিডিওতে বিরোধীদলীয় নেতার মন্তব্য, ‘আমরা ফাইভ-জি ব্যবহার করছি, এখন ইভিএম ব্যবহার করতে মানা কোথায়? কারণ, যারা ইলেকশনে জিতে যায় তারা বলে ফেয়ার হয়েছে। আর যারা হেরে যায় তারা বলে ফেয়ার হয়নি, ইভিএমের মাধ্যমে তারা ভোট কারচুপি করেছে। অবশ্যই ইভিএমের মাধ্যমে ইলেকশন করবো।’

 

 

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
স্ট্রংরুমে পোস্টাল ব্যালটে কারসাজির অভিযোগ, নির্বাচন কমিশনে তৃণমূল
আওয়ামী আমলে ইভিএম মেশিন কেনা প্রকল্পের অডিটে আপত্তি এসেছে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী