বাবলার নেতৃত্বে রাজধানীতে জাতীয় পার্টির মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৫:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:১৫

বিএনপির সমাবেশের দিনে সহিংস রাজনীতির প্রতিবাদে ও মুক্তিযুদ্ধের চেতনায় অপরাধ ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীতে গণমিছিল করেছে জাতীয় পার্টি।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে গণমিছিলটি শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে জুরাইন, পোস্তগোলা ঘুরে শ্যামপুর বালুর মাঠে গিয়ে শেষ হয়।

গণমিছিলে দলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনি এলাকা শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের পরে জুরাইন রেলগেট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতীয় পার্টি সবসময় দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির জন্য রাজনীতি করে। কোনও সাম্প্রদায়িক অপশক্তি দেশে যাতে কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজপথে সরব রয়েছেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি