রাজধানীতে জাতীয় পার্টির বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ১৯:০৩আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:০৩

দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয় পার্টি। রবিবার (১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির নেতৃত্বে শোভাযাত্রাটি জিপিও মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয় নগর, কাকরাইল, শিল্পকলা একাডেমি হয়ে রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বাবলার নির্বাচনি এলাকা রাজধানীর শ্যামপুর-কদমতলীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় এরশাদ, রওশন এরশাদ,জিএম কাদের,বাবলার ছবি সংবলিত হাজারো রঙ-বেরঙয়ের ফেস্টুন, বিশাল আকৃতির লাঙল কাঁধে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে হাজরো নেতাকর্মী নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে পুরো এলাকাজুড়ে। 

রাজধানীতে জাতীয় পার্টির শোভাযাত্রা শোভাযাত্রা শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশে  সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘আজ  জাতীয় পার্টির পরিবারের সব সদস্যের আনন্দের দিন,নতুন শপথে এগিয়ে চলার দিন,নবজাগরণের দিন। জাতীয় পার্টি মানেই এরশাদ পরিবার,লাঙলের পরিবার।’

এসময়  আরও বক্তব্য রাখেন— জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা ও কদমতলী থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজল।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম