বঙ্গবাজারে অস্থায়ী মার্কেট নির্মাণের দাবি

জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যর্থ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৭:৪৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৭:৪৩

‘সবার জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে’, বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এই অগ্নিকাণ্ডে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। এ বছরে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কী কারণে ঘটেছে এবং সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা কেউ জানে না।’

‘এমন ঘটনা যেন আর না ঘটে— সেজন্য সরকারের কী করা উচিত ছিল? কী করা হয়নি? তা কেউ জানে না। মনে হচ্ছে, কারও জবাবদিহি নেই। যার যেভাবে ইচ্ছা, সেভাবেই দেশ চালাচ্ছে। আমরা যেন আল্লাহর ওয়াস্তে বেঁচে আছি’, উল্লেখ করেন জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, ‘সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদফতর আছে। সবারই আলাদাভাবে দায়-দায়িত্ব আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের প্রধান কাজ। তাই রিকশাওয়ালা থেকে শ্রমিক ও মজুরও ট্যাক্স দিয়ে সরকারকে প্রতিপালন করছে।’

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানান জিএম কাদের। তিনি বলেন, ‘বিনাসুদে বা স্বল্প সুদে ঋণ দিয়ে ক্ষতিগ্রস্তদের ব্যবসায় ফেরাতে হবে। অস্থায়ীভাবে একটি মার্কেট তৈরি করে দেওয়া হোক, যাতে ঈদের আগে কিছু বেচাকেনা করতে পারেন তারা। যাতে তারা কিছুটা হলেও ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারেন এবং বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারেন।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই