সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন: বিরোধীদলীয় নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৩, ১৬:৫০আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৮:০২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার (২১ এপ্রিল) শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান ‘

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিত্তবানদের গরীব, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘এবার রোজার শেষের দশ দিনে বাংলাদেশে মরুভূমির আবহাওয়া তথা তাপমাত্রা বিরাজমান। রোজাদাররা তীব্র তাপদাহে সিয়াম পালন করছে।‘ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। আর ঈদুল ফিতর উদযাপনে বাংলাদেশি মুসলমানদের তীব্র গরমে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়। দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক ও সামাজিক জীবনে আনন্দ ও সম্প্রীতির বড়ই অভাব। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘মানুষের দুঃখ-কষ্ট ও বিপদাপদে পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। মানুষের মাঝে ইসলামের অহিংসা, ক্ষমা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা জাগরিত হলে সকল মানবিক দুর্বিপাক, কষ্ট ও যাতনার অবসান হবে। সবার মাঝে প্রকৃত ধর্ম ও মূল্যবোধ, প্রীতি, সহানুভূতি সংহত হোক। ঈদের আনন্দ কেবল একা ভোগের নয়, গরীব-দুঃখী মানুষকে তাতে শামিল করতে হয়। এটিও ইসলামের শিক্ষা। 

/সিএ/ইউএস/
সম্পর্কিত
রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা-ভাঙচুর বৈষম্যবিরোধীদের
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থিদের পৃথক বর্ধিত সভা
ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসির বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী