সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নস্যাৎ করতে পারবে না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৪:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৪:৫৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সব চেয়ে বড় এই উৎসবে দেশের সব মানুষের প্রতি অফুরান ভালোবাসা জানাচ্ছি।’

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, ‘সনাতন ধর্মমতে, দুষ্টের দমন আর শিষ্টের পালনের প্রত্যাশায় শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়ে থাকে। এ সময় সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অশুর শক্তি দমনের মাধ্যমে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।’

‘শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গোৎসবে এ দেশের মুসলিম-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ও আনন্দ-মুখর পরিবেশে অংশ নেয়। বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির কেউ নস্যাৎ করতে পারবে না।’ যোগ করেন জিএম কাদের।

প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করে তিনি বলেন, ‘দাঙ্গাজনিত কারণে প্রায় ৫০ বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদের দেশ পরিচালনার সময় ১৯৮৯ সালে আবারও জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি