রাষ্ট্র, সরকার ও একটি দল এক হয়ে গেছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। নতুন করে দেশে বৈষম্য শুরু হয়েছে। আমাদের আবারও বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করতে হবে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মহান শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘বাঙালিরা কখনোই বৈষম্য মেনে নেয় না, বৈষম্যবিরোধী আন্দোলনে বাঙালিদের পরাজয়ের ইতিহাস নেই। বৈষম্যবিরোধী আন্দোলনে বাঙালিরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে জানে।’

জাপা চেয়ারম্যান উল্লেখ করেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো সবই এক জায়গায় নিয়েছে। রাষ্ট্র, সরকার এবং একটি দল এক হয়ে গেছে। পার্লামেন্ট নেই, তাই জবাবদিহিতাও নেই। বিচার বিভাগ কী দলীয়করণের বাইরে আছে?

সাংস্কৃতিক পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের সভাপতিত্বে ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন— জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি