জাতীয় পার্টির ইফতারে বিএনপির অনুসারীদের হামলা

আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছে সবাই: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৯:৪৮আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৯:৪৮

আবারও জাতীয় পার্টির ইফতারে বিএনপির অনুসারীদের হামলা করার অভিযোগ এসেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, বুধবার (১৮ মার্চ) রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার আয়োজনে স্থানীয় বিএনপি ও যুবদলের অনুসারীরা হামলা করে।

এসময় সেখানে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

পরে এক ভিডিও বার্তায় জিএম কাদের বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে বর্ণনার অতীত। আমরা জীবদ্দশায় শুনিনি, এমন অবস্থা সৃষ্টি হয়েছে।’

‘কারও কোনও ধরনের নিশ্চয়তা নাই। মানুষের অসহায়ত্ব দেখে দুঃখ করা ছাড়া কোনও উপায় নাই। জানমাল, ইজ্জতের কোনও নিরাপত্তা নাই। সবাই আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছে। পুলিশকে অকার্যকর করা হয়েছে। পুলিশের মনোভাব ভেঙে দেওয়া হয়েছে।’ বলেন জিএম কাদের।

‘উনারা পুলিশকে কার্যকর না করে দেশটিকে আগুনের মধ্যে ঠেলে দিছেন। আমরা কেউ সেফ (নিরাপদ) না। উনারা যেহেতু পারছেন না, উনাদের ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিৎ।’ বলেন কাদের।

‘অন্য কেউ হলে দেশ রক্ষা পাবে’ বলে জানান জাপা চেয়ারম্যান।

‘এখানে নির্বাচনের নামে প্রহসন হবে’, বলে দাবি করেন জিএম কাদের। তারা বৈষম্য করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এই পরিস্থিতিতে সঠিক নির্বাচন হবে না।’ বলেন জিএম কাদের।

‘যারা সংস্কারের কাজে আছেন তারা লেখাপড়ায় ভালো। কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনও ধারণা নেই।’ বলে মনে করেন জিএম কাদের।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি