২০ স্কুলে ২০০ গাছ রোপণ করবে এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জুন ২০২৬, ১৯:৪১আপডেট : ০৬ জুন ২০২৬, ১৯:৪১

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ৬ থেকে ১১ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৬ জুন) বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় আরিফুল ইসলাম আদীব জানান, কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় দখল, দূষণ ও বৃক্ষনিধন প্রতিরোধে করণীয় বিষয়ক একটি সেমিনারেরও আয়োজন করা হবে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। তাই নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ