বিএনপি সরকার ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯

বিএনপি সরকার ইতোমধ্যে দেশের মানুষের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “তারা এরই মধ্যে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসংকট রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই সংকট মোকাবিলার সক্ষমতা যে তাদের নেই, ইতোমধ্যে  সেটি প্রমাণিত হয়েছে।” 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বাংলা মোটর এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। 

সমাবেশের পর মিছিল বের করা হয়। মিছিলটি পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়। 

নাসীরুদ্দীন পাটওয়ারী  বলেন, “এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে— এক দফা দাবি। যদি সরকার মনে করে যে বিরোধী দল বা ১১-দলীয় জোট আমাদের কী করবে, আমরা বলবো ১১-দলীয় জোট কিছু করবে না, আপনাদের জনগণ রাস্তায় আপনাদের ধাওয়া দেবে। কারণ জনগণের পেটে আপনারা লাথি দিয়েছেন। এই সরকার জ্বালানিসংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, গণমাধ্যমের ওপর অবরোধ দিয়েছে।”

ক্ষমতাসীন বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে দলটির অন্য নেতারা বলেন, এই সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে। যারা জনগণের গলায় ছুরি বসায়, তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই। 

মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, দলের যুব সংগঠন যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
৮ হাজারের বেশি রোগী: হাম পরীক্ষার ব্যবস্থা নেই চট্টগ্রামের কোনও হাসপাতালে
৮ হাজারের বেশি রোগী: হাম পরীক্ষার ব্যবস্থা নেই চট্টগ্রামের কোনও হাসপাতালে
তিন সপ্তাহ ক্লাব ফুটবল বন্ধ, কেন এত লম্বা আন্তর্জাতিক বিরতি?
তিন সপ্তাহ ক্লাব ফুটবল বন্ধ, কেন এত লম্বা আন্তর্জাতিক বিরতি?
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ