খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ২৩:০১আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২৩:০৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন। ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাই কমিশনার সাক্ষাৎকারে হাই কমিশনার দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্বন্ধে বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন। পাশাপাশি দুই দেশের জনগণের সুবিধাকল্পে পারস্পরিক বোঝাপড়া, সম্মিলিত উন্নয়ন এবং অঞ্চলের যৌথ উন্নয়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত ও সংযোগ উন্নয়নের উপরও গুরুত্ব আরোপ করেন।

হাই কমিশনার আরও উল্লেখ করেন, জঙ্গিবাদ রাষ্ট্রের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা। ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সব রূপ এবং এর উত্থানকে নিন্দা করে এবং এমন অর্থহীন সহিংসতার কোনও যুক্তি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার সংগ্রামে দৃঢ়ভাবে পাশে আছে বলেও খালেদা জিয়াকে জানান হাই কশিমনার।

/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের