বিএনপি কখন জানি রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১

ওবায়দুল কাদের ব্যর্থতার হতাশা থেকে বিএনপি বেপরোয়া দলে পরিণত হয়েছে  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বেপরোয়া চালকের মতো বিএনপি এখন বেপরোয়া দল হয়ে পড়েছে। জানি না বেপরোয়া চালকের মতো তারা আবার কখন রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে নতুন প্রধান নির্ববাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন সিইসির বক্তব্যকে আওয়ামী লীগের মুখপাত্রের মতো বলে অভিহিত করেন। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা কখন যে কী বলে তারা নিজেরা ছাড়া কেউ জানে না।’

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক নেতাকর্মীদের বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘রাজনীতি অশিক্ষিত-অর্ধশিক্ষিত লোকে ভরে গেছে। রাজনীতি করতে হলে রাজনৈতিক কর্মীদের পড়াশোনা করতে হবে। নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে।’

ছুটির দিনে ছাড়া রাজধানীতে কোনও জনসভা করতে দেওয়া হবে না জানিয়ে সেতু মন্ত্রী  বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। মানুষের দুভোর্গ হয়, কষ্ট পায়- এমন কর্মসূচি আমরা গ্রহণ করবো না। এ জন্য আগামী মার্চে তিনটি জাতীয় দিবসে জনসভা বা মিছিলের পরিবর্তে ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হবে। কারণ কর্মসূচি দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বক্তব্য রাখেন।

/ইএইচএস/এফএস/

আরও পড়ুন- 


নতুন আসা রোহিঙ্গাদের তালিকা তৈরি হবে ৬ মাসের মধ্যে

 

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী