‘নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৭, ১৪:২৫আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৪:২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ সংবিধানে নেই, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অংশ গ্রহণের সুযোগ সংবিধানে নেই। সংবিধানে যদি না থাকে তাহলে আমরা কি করে সে সুযোগ করে দিব?’
‘খালেদা জিয়াকে ছাড়া বিএনপি দেশে কোন নির্বাচন হতে দিবে না’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কারও জন্য ৫ জানুয়ারি নির্বাচন থেমে থাকেনি। এবারও যদি কেউ নির্বাচনে না আসেন তাহলে নির্বাচন থেমে থাকবে না। তবে না আসার কোনও কারণ নেই। নিবন্ধন বাতিল হয়ে যাবার ঝুঁকি বিএনপি নেবে বলে আমার মনে হয় না।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আধুনিক একটা সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আমরা নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। এ কারণে আমাদের যেসব সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে তার সম্মেলন করতে যাচ্ছি। এর প্রথমে আগামীকাল মহিলা আওয়ামী লীগের আর ১১ মার্চ হবে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’ মহিলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে নবীন-প্রবীণের সমন্বয় হবে বলেও জানান তিনি।

দলের কোনও শাখার কেউ যদি অপরাধী হয়, শৃঙ্খলাবিরোধী কোনও কাজ করে- তাহলে তাকে সরাসরি বহিস্কার করা যাবে না উল্লেখ করে এই সাধারণ সম্পাদক বলেন, ‘বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে হবে এবং সেই সুপরিশ আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। এছাড়া কোনও কমিটি হুট করে ভেঙে দেওয়া যাবে না।’

আগামীকাল ৪ মার্চ রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলনের প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের