ভারত সেকেলে অস্ত্র বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১২:২৬আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১২:৪২

রুহুল কবীর রিজভী বাংলাদেশের কাছে ভারত সেকেলে অস্ত্র বিক্রি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ভারত ২৫ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশে তাদের মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করতে চায়। ভারতের একজন সাবেক সেনাপ্রধান একসময় বলেছিলেন— ভারতের সামরিক অস্ত্রভাণ্ডার সেকেলে, আধুনিক প্রযুক্তি থেকে অনেক দূরে, এগুলো মানসম্মত নয়। ভারত নিজেই হচ্ছে সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশ। সেই ভারত কী ধরনের সমরাস্ত্র বাংলাদেশে রফতানি করবে, সেটিই এখন বড় প্রশ্ন।’

প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দেওয়ার পেছনে ভারতের অন্য উদ্দেশ্য আছে এবং বাংলাদেশের মানুষ তা উপলব্ধি করছে বলেও উল্লেখ করেন রিজভী। শুক্রবার (১৭ মার্চ) সকালে নয়া পল্টনে দলের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ভারতের কাছ থেকে সামরিক হার্ডওয়্যার আমদানি করলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা হবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এক্সটেনশন মাত্র। এই চুক্তি হলে ভারত অস্ত্র কেনার শর্তে বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার লাইন অফ ক্রেডিট দেবে। অর্থাৎ এই অর্থ দিয়েই ভারত থেকে অস্ত্র কিনতে হবে। এটি ভারতের ‘কৈ এর তেল দিয়ে কৈ ভাজা’র চানক্য নীতি। ভারত কোথাও বিন্দুমাত্র নিজেদের স্বার্থ ছাড়তে রাজি নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে অতীতে দেশবিরোধী ট্রানজিট, করিডোর ছাড়াও আপনারা আরও গোপনীয় ৫০টি চুক্তি সম্পাদন করেছিলেন। ওইসব চু্ক্তির কথা আজও জনগণ জানতে পারেনি। তবে দেশবাসী মনে করে, যেনতেনভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে দেশবিরোধী এতসব কর্মতৎপরতা দেখাচ্ছে বর্তমান শাসকগোষ্ঠী।’
/এসটিএস/এফএস/ 

আরও পড়ুন- 

মাত্র তিন মিনিটে খুন হন আরিফা

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের