বৃহস্পতিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১২:৪৩আপডেট : ২৪ মে ২০১৭, ১৩:১৮

বিএনপি দলের চেয়ারপাসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশীর প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মে) সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন সব জেলা, মহানগরী ও রাজধানী ঢাকার প্রতিটি থানায় এ কর্মসূচি পালন করা হবে। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ‘আজ বিএনপি ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় পুলিশের অনুমতি না দেয়ায় আবারও প্রমাণিত হলো বর্তমান সরকার প্রধানের নির্দেশেই পূর্ব পরিকল্পিত নীল-নকশার অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়। সরকার জাতীয় সংসদ, পুলিশ, প্রশাসন, নিম্ন আদালত সবকিছু কব্জায় নিয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত করার পরও তাদের আশঙ্কা ও ভয় থেকে যাচ্ছে। এই কারণে সরকার গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে, সভা-সমাবেশ, সমালোচনা সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়েছে। আর সেজন্যই সরকার আজকের বিএনপি ঘোষিত সমাবেশ করার অনুমতি দেয়নি।’

উল্লেখ্য, বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামীকাল প্রতিবাদ সমাবেশ করবে দলটি। এর আগে গত রবিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী