জিয়ার প্রশংসা সিইসির কৌশল হতে পারে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ১৮:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৫২

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)
নির্বাচন কমিশনের কাছে সরকার অনুগ্রহ নয়, নিরপেক্ষতা আশা করে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের প্রশংসার বিষয়টি বিএনপিকে নির্বাচনে আনতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কৌশল হতে পারে। বিএনপি এখন খুশি খুশি। এই ভাবটা যেন নির্বাচন-পর্যন্ত বজায় থাকে।’ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসির মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি এটি প্রেস ব্রিফিংয়ে বলেননি। বলেছেন ভেতরে। আমরাও মিটিংয়ে যাব। তখন জানতে চাইব, তিনি আসলে কী বলেছেন।’

উল্লেখ্য, রবিবার বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে সিইসি কেএম নুরুল হুদা বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৯ সালের নির্বাচনে সব দল অংশ নেয়। তাতে বিএনপি ক্ষমতা গ্রহণ করে।’

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী