বাংলাদেশকে বাঁচাতে হলে আ.লীগকে বাঁচাতে হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ১৬:২৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৪

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, শেখ হাসিনাকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে আয়োজিত বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) ওবায়দুল কাদের বলেন, ‘জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি। এই রণধ্বনি যারা অস্বীকার করে, ধারণ করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতায় বিশ্বাস করে না। আগামী ডিসেম্বরের নির্বাচনে আমাদের প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক শক্তি। আগামী নির্বাচনি লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। জয় বাংলা স্লোগানে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আজকের এই শোভাযাত্রা স্মরণকালের বৃহত্তম শোভাযাত্রা উল্লেখ করে তিনি বলেন, ‘এই শোভাযাত্রা সমাবেশে পরিণত হয়েছে।’ পরে বেলুন উড়িয়ে বিকাল ৩টা ১০ মিনিটে তিনি বিজয় র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

র‌্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের