খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে কারাফটকে সাত চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৫

কারা ফটকে চিকিৎসকরা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাফটকে অনুমতির জন্য অপেক্ষা করছেন বিএনপিপন্থি সাতজন চিকিৎসক। বুধবার বেলা ১টার দিকে তারা কারা ফটকে আসেন। পরে অনুমতি নিতে কারা অধিদফতরে যান।

জেল সুপার বরাবর লেখা একটি চিঠিতে তারা উল্লেখ করেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ। প্রবীণ এ রাজনীতিবিদ মুক্ত থাকা অবস্থায় নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কারাগারে থাকার কারণে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারছেন না। আজ তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকরা আপনার অনুমতি প্রার্থনা করছে।’

চিকিৎসকরদের আবেদন

চিকিৎসকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সাহাব উদ্দিন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. মো. ফাওয়াজ হোসেন শুভ ও ডা. মনোয়ারুল কাদির বিটু।

তবে কারাগারের দায়িত্বশীল নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই সাত চিকিৎসকের কারা অভ্যন্তরে প্রবেশের সুযোগ নেই। কারণ, কারাগারে দায়িত্বরত চিকিৎসকরা রয়েছেন, তারা নিয়মিত উনার স্বাস্থ্য পরীক্ষা করছেন। আর জেল বিধি অনুযায়ী সপ্তাহে একদিন স্বজনরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। এরইমধ্যে স্বজনরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাই নিয়ম অনুযায়ী আর কারও তার সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই।
প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন:
আজই পাওয়া যাবে খালেদার মামলার রায়ের সার্টিফাইড কপি

/আরজে/এসএনএইচ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের