বড়দের কেউ কেউ বিএনপি ছেড়ে যেতে পারেন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ১৯:৫২আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৯:৫২

জাসাসের আলোচনা সভায় মির্জা ফখরুল বিএনপির বড়দের কেউ কেউ দল ছেড়ে যেতে পারেন, তবে নেতাকর্মীরা কেউ দল ছাড়েন না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খেয়াল করে দেখবেন, আপনি যতই এদিক-ওদিক টানাটানি করেন, আমাদের সাধারণ নেতাকর্মীরা বিএনপি ছেড়ে যায় না। বড়রা কেউ কেউ দল ছেড়ে যেতে পারেন, নেতাকর্মীরা কেউ যান না।’

সোমবার (২৬ মার্চ) সন্ধ্যায় ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এত নির্যাতন-হত্যার পরও আমরা নির্বাচনে যেতে চাই। একটা লেভেল প্লেয়িং ফিল্ড পেলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু সেই মুহূর্তে সরকার আপ্রাণ চেষ্টা করছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে, আমরা যখন বলছি সঠিক লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যিনি গণতন্ত্রের জন্য লড়াই- সংগ্রাম করছেন, তাকে আপনারা জেলে ঢোকালেন। এর অর্থ কী? যেন আমরা নির্বাচনে না আসি। বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, তারেক রহমানকে দূরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে নিয়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছিল সরকার। কিন্তু সে চেষ্টায় সফল হয়নি সরকার। এখন দুঃসময় চলছে। এটা বিএনপির জন্য নয়, গোটা জাতির জন্য দুঃসময়। সারাদেশে আমাদের নেতাকর্মীদের মামলার সংখ্যা ৭৮ হাজার। আসামির সংখ্যা ১৮ লাখের বেশি। এর অর্থ কী? এই ১৮ লাখ নেতাকর্মী যেন নির্বাচনে কাজ করতে না পারে।’

বিএনপির চলমান আন্দোলনকে বাঁচা-মরার সংগ্রাম বলে মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, ‘আমাদের চলমান ও সামনের আন্দোলন বিএনপির বাঁচা-মরার সংগ্রাম। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এ সংগ্রাম চালিয়ে যাবো।’

বিএনপির অতীতের যে কোনও সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটা ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যায়, আগুনে পুঁড়ে ছাই-ভস্ম হয়ে যায়, সেখানে থেকে একটা পাখি ওড়ে; সেই পাখি হচ্ছে বিএনপি।’ এই দলের রাজনীতি হচ্ছে জনগণের রাজনীতি, এটি বাংলাদেশের মানুষের দল বলেও মন্তব্য করেন তিনি।

জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি বাবুল আহমেদ, মীর সানাউল হক, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জাকির হোসেন রোকন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, তার মেয়ে কণ্ঠশিল্পী দিথি আনোয়ার, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি