মির্জা ফখরুল সুস্থ, দু’একদিনেই ফিরছেন স্বাভাবিক কার্যক্রমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৪:০৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৪:০৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও মাত্র একদিনেই সুস্থ হয়ে ওঠেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে এনজিওগ্রাম করানো হয়েছে তার। এ কারণে এদিন বিশ্রামে থাকবেন তিনি। তবে আগামীকাল বুধবার দলের স্বাভাবিক কার্যক্রমে তাকে পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন বিএনপি নেতারা।

মির্জা ফখরুলের ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ভাইয়ের এনজিওগ্রাম করানো হয়েছে। সবকিছু ভালো আছে। ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে। আগামীকাল থেকে তিনি অফিস করবেন।’

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানও জানালেন, দলের মহাসচিব সম্পূর্ণ সুস্থ আছেন। মঙ্গলবার দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, “হাসপাতালের নিয়মিত কাজগুলো সেরেই বাসায় ফিরবেন আমাদের মহাসচিব। এনজিওগ্রাম করানোর আগে এনেসথেসিয়ার কারণে তার শরীরের ওপর দিয়ে একটু ধকল গেছে। আজ (মঙ্গলবার) তিনি বিশ্রাম নেবেন। আশা করি, দু’একদিনের মধ্যেই দলের স্বাভাবিক কার্যক্রমে অংশ নেবেন মির্জা ফখরুল।”

গতকাল সোমবার (২ এপ্রিল) হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে। সেখানে তার নিয়মিত চিকিৎসক ডা. মমিনুজ্জামানের অধীনে চিকিৎসা শুরু হয়। সোমবার হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি মহাসচিব। তার অসুস্থতার খবরে নেতাকর্মীরা বিচলিত হয়ে পড়েন। হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের খোঁজখবর নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও।

সোমবার বিকাল থেকেই বিএনপি জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি বাড়তে থাকে হাসপাতালে। তার অসুস্থতার ধরনে চিন্তিত হওয়ার মতো কিছু না থাকায় শান্ত হন নেতাকর্মীরা। রাত ১০টার দিকে তাকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন জ্যেষ্ঠ কয়েকজন নেতা। তাদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাসচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠবেন ও কাজে ফিরবেন।’

এদিকে মির্জা ফখরুলের অসুস্থতার খবরের প্রচারণা নিয়ে অস্বস্তি ছিল বিএনপিতে। তাদের অভিযোগ— কেউ-কেউ এই অসুস্থতাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে। যদিও সময়ের সঙ্গে সেই বিভ্রান্তি কাটাতে সমর্থ হয় দলটি।

মির্জা ফখরুলের অসুস্থ হওয়ার খবর প্রচার না হলেই ভালো হতো বলে মন্তব্য স্থায়ী কমিটির একজন সদস্যের। যদিও তিনি মনে করেন, প্রচার না হলেও বিভিন্ন সংস্থা বিষয়টিকে মনগড়াভাব উপস্থাপনের সুযোগ পেত। তার ভাষ্য, ‘খবরটি প্রচারের ভালোমন্দ উভয় দিকই আছে। দু’দিকেই চিন্তা করতে হবে। যেভাবে সরকারি সংস্থাগুলো তার (মির্জা ফখরুল) পেছনে লেগে আছে, তাতে অসুস্থতার তথ্য প্রচার করা বুদ্ধিমানের কাজ হয়েছে।’

বিএনপির একাধিক সূত্রের অভিযোগ, মির্জা ফখরুলের অসুস্থতার খবরে দলটির নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি সৃষ্টিতে তৎপর হয় একটি গোষ্ঠী। কারাবন্দি একজন জ্যেষ্ঠ নেতা ও সংবাদ সম্মেলন নির্ভর একজন নেতার ইন্ধনে এমন হয়ে থাকতে পারে বলে ধারণা সিনিয়র একাধিক নেতার। যদিও এ বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।

সোমবার রাতে এ প্রসঙ্গে বিএনপির একজন যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মির্জা ফখরুলের নেতৃত্ব নিয়ে সমস্যা থাকলে রবিবার যৌথসভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই তাকে সভাপতিত্ব ও পরিচালনার দায়িত্ব দেবেন কেন? এগুলো হিংসাত্মক ও বিভ্রান্তিকর।’

বিএনপিতে যারা এখন সবচেয়ে বেশি সক্রিয়, মির্জা ফখরুল তাদের অন্যতম বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডাম কারাগারে যাওয়ার পর এখন তো তিনি স্থায়ী কমিটির বৈঠক সপ্তাহে দু’বার ডাকেন। তিনিই তো সবচেয়ে বেশি খাটছেন। আশা করি, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি।’

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি