‘তারেক রহমান বাংলাদেশের নাগরিকই আছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৪:৩৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৪:৫২

নয়া পল্টনে দলীয় মানববন্ধনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল (ছবি- ফোকাস বাংলা) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কোনোভাবেই নাগরিকত্ব বর্জন করেনি। তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিকই আছেন।’

বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তারা এ বির্তক সৃষ্টি করে নিজেরাই নিজেদের গহ্বরে পড়েছে। ব্রিটিশ আইনে কোথাও পাসপোর্ট জমা দেওয়ার মধ্যে নাগরিকত্ব বর্জনের কথা নেই। সব সময় পাসপোর্ট রেখেই আশ্রয় প্রার্থনা করা হয়। অথচ সরকার এ নিয়ে মিথ্যাচার করছে।’

উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তারেক রহমান যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কাছে পাসপোর্ট সারেন্ডার করেছে। এর কোনও ব্যবহার তারেক রহমানের কাছে নেই। ২০০৮ সালে যখন পাসপোর্টটি ইস্যু করা হয়, এর আগে তারেক রহমানের একটি পুরনো পাসপোর্ট ছিল। সেটি হারিয়ে গেছে বলে উল্লেখ করা হয়।’ পাসপোর্ট হস্তান্তর মানে নাগরিকত্ব ছেড়ে দেওয়া কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি একজন রাজনীতিবিদ হিসেবে তা-ই মনে করি। বিদেশে আপনার পরিচয় হচ্ছে আপনার পাসপোর্ট। এটি ফেরত দেওয়ার মাধ্যমে আপনি সেটি দাবি করছেন না।’ তিনি বলেন, ‘আমার হিসাবে তিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিক নন।’ জন্মসূত্রে নাগরিকদের নাগরিকত্ব বাতিল হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটির উত্তর দিতে পারবো না।’

আরও পড়ুন- 

/এএইচআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের