বরিশালে দলীয় মেয়র প্রার্থীকে বহিষ্কার করলো জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৮, ১৯:৫৩আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২১:২৪

ইকবাল হোসেন তাপস জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে অনড় থাকায় ইকবাল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার সন্ধ্যায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া ও পার্টির শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক শুক্রবার তাপসের বহিস্কারাদেশে স্বাক্ষর করেছেন। এরই মধ্যে এই বহিস্কারাদেশ কার্যকর হয়েছে।

 আরও পড়ুন: মাঠ থেকে সরে যাওয়ার সুযোগ নেই: তাপস

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি