খালেদা জিয়ার মনোনয়ন চিঠি দিয়ে বিএনপির আনুষ্ঠানিকতা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৫:৫৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:০০

খালেদা জিয়ার মনোনয়ন চিঠি দিয়ে বিএনপির আনুষ্ঠানিতা শুরু  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংসদীয় আসন বগুড়া-৬ এবং ৭-এ মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার মনোনয়নের চিঠি তুলে দেন দলটির বগুড়া জেলার সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালুর হাতে।

সোমবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি দেওয়ার মাধ্যমে দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন চিঠি দেওয়া শুরু হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। নির্বাচনের মধ্য দিয়ে জাতি ন্যায় বিচার পায় এবং দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়।’

/এএইচআর/এআর/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি