কাদেরকে দেখে গেলেন বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ০০:১৭আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:২২

ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মঈন খান

গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ড. মঈন খান এসময় তার সঙ্গে ছিলেন।   

রবিবার রাত ৯টা ৫০ মিনিটে তারা বিএসএমএমইউয়ে আসেন। এসময় তাদের ভেতরে নিয়ে যান আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

পরে রাত সোয়া ১০টায় তারা বের হয়ে যান। এসময় কারও সঙ্গে কোনও কথা বলেননি তারা।

আজ   রবিবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের।তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর একটিতে রিং পরানো হলেও তিনি এখনও শংকামুক্ত নন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

/এএইচআর/এসও/এসটিএস/টিএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান