যারা পদত্যাগ চাইছেন তারা অলীক জগতে বাস করছেন: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ২২:৪৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২৩:২১

রাশেদ খান মেনন (ছবি: সংগৃহীত) গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি—নিজের দেওয়া এমন বক্তব্যে অনড় রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার মতে, এমন মন্তব্যে পার্লামেন্ট বা নির্বাচনকে অবৈধ করা হয় না। ফলে তিনি পদত্যাগও করছেন না।
শনিবার (১৯ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় মেনন এসব কথা বলেন।
এর আগে এদিন দুপুরে বরিশালে দলীয় সম্মেলনে ঢাকা-৮ আসন থেকে তিন বার নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত দলের নেতা মেননের এই ব্ক্তব্যের প্রতিক্রিয়ায় জোটের অনেকে বলেছেন, মেননের উচিত পদত্যাগ করা। এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে মেনন বলেন, ‘আমি যা বলেছি বুঝে বলেছি। আমি আমার পার্লামেন্টের বক্তৃতায়ও এ কথা বলেছি। এই সংসদ নিয়ে মানুষের প্রশ্ন আছে, জনগণের প্রশ্ন আছে। কিন্তু তার অর্থ এটা পার্লামেন্টকে অবৈধ করা নয়, নির্বাচনকে অবৈধ করা নয়। এ কথা আমার পার্লামেন্টের বক্তৃতায়ও আছে। আজ থেকে আরও এক বছর আগে বলেছি। এখন কারো পছন্দ না হলে তো আমার কিছু করার নাই।’
বাংলা ট্রিবিউন: এমনিতে যারা আপনার রিজাইন চাইছেন তাদের সম্পর্কে কী বলবেন?
মেনন: ‘তারা অলীক জগতে বাস করছেন।’
বাংলা ট্রিবিউন: এর মানে তো বলা যায় আপনি পদত্যাগ করছেন না...
মেনন: ‘না। এটা তো রিজাইনের বিষয় নয়, রাজনীতির বিষয়। এটা তো পলিটিক্যাল ফাইটের কথা, পলিটিক্যাল এরিনার কথা।’

আরও পড়ুন...

‘নিজের বক্তব্যে বিশ্বাস করলে মেননের উচিত পদত্যাগ করা’

আমি সাক্ষ্য দিচ্ছি, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন (ভিডিও)

/ইএইচএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
যুবলীগের প্রধান দুই নেতার মৃত্যুদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি