ভেঙে যাচ্ছে এলডিপি, নতুন অংশের নেতৃত্বে আব্বাসী-সেলিম

আদিত্য রিমন
১৮ নভেম্বর ২০১৯, ০৩:০৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১২:১৮

আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম ভেঙে যাচ্ছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আবদুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করে দলটির নতুন অংশের নয় সদস্যের কমিটি ঘোষণা করা হবে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা আসবে। এলডিপির নতুন এ অংশের নেতৃত্ব দিতে যাওয়া শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অলি আহমদের নেতৃত্বে আমরা আর এলডিপি করবো না। এজন্য দলের সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আগামীকাল সংবাদ সম্মেলন করবো। এখন আমরা একটি কমিটি গঠন করে সারাদেশে নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করবো।’

এর আগে গত ৯ নভেম্বর রাতে এলডিপির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তবে ওই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেওয়া হয়। আর গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, আব্বাসী-সেলিম নেতৃত্বের এলডিপি বিএনপির সমর্থন আদায়ে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে ১৭ নভেম্বর (রবিবার) রাতে উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন সেলিম। এলডিপির নতুন অংশের কমিটির ব্যাপারে মির্জা ফখরুল ইতিবাচক। কারণ খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে অলি আহমদের ‘জাতীয় মুক্তিমঞ্চ’ গঠনকে ভালোভাবে নেননি বিএনপির শীর্ষনেতারা। ফলে তারা আব্বাসী-সেলিমের এলডিপিকে সমর্থন দেওয়ার পক্ষে।

এ বিষয়ে সেলিম বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে আছি। মির্জা ফখরুলের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে।’

এলডিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৭ জুন জাতীয় মুক্তিমঞ্চ গঠনের পর থেকে অলি আহমদের সঙ্গে সেলিমের দ্বন্দ্বের সূত্রপাত। এরপরও মুক্তিমঞ্চের শুরু দিকের কয়েকটি সভায় অংশ নেন সেলিম। কিন্তু সর্বশেষ মুক্তিমঞ্চের তিনটি সভায় যাননি সেলিম। এরপর তাকে কমিটিতে রাখেননি অলি।

কমিটি থেকে সেলিমকে বাদ দেওয়ার বিষয়ে অলি আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন, দলে নিষ্ক্রিয় থাকেন, তাদের বাদ দিয়ে দলকে সংগঠিত করা হয়েছে।’

তবে অলি আহমদের সঙ্গে বিরোধের প্রসঙ্গে সেলিম বলেন, ‘অলি আহমদ মুক্তিমঞ্চ গঠনের পর থেকে তিনি বিএনপির নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের খাটো করেছেন। অথচ আমরা ২০ দলীয় জোটের শরিক। তার এই দ্বিমুখী আচরণ নিয়ে আমার আপত্তি ছিল। আমি বিষয়টি তাকে বলেছি। এই কারণে তিনি আমাকে কমিটি থেকে বাদ দিয়েছেন।’ 

/এএইচআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে