ঢাকার পথে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
২১ নভেম্বর ২০১৫, ২১:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:২৯

খালেদা জিয়া দুই মাসের বেশি সময়ের সফর শেষে ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার ভোর ৪টার দিকে তাকে বহনকারী বিমানটি লন্ডন ত্যাগ করে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আশা করা যাচ্ছে বিকেল ৫টা নাগাদ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। 

এদিকে খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিএনপি। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন। বেগম জিয়া এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরবেন বলেও গতকাল জানিয়েছিলেন রিপন। 

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা। এরপর তিনি কবে ফিরবেন তা নিয়ে একরকম বিভ্রান্তি দেখা দেয়।

/এমআর /এএইচ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি