প্রাণভিক্ষার বিষয়টি সাকা চৌধুরী ঠিক করবেন: ফারহাত কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
২১ নভেম্বর ২০১৫, ১৩:৩৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৫২

সাকার স্ত্রী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করবেন না। পরিবারের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ তথ্য জানালেও অব্যবহিত সময়ের মধ্যেই সাকার স্ত্রী ফারহাত কাদের জানান, বিষয়টি আইনজীবীদের সঙ্গে পরামর্শ  করে স্বয়ং সালাহউদ্দিন কাদের ঠিক করবেন।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাশাপাশি সাকার স্ত্রী দ্রুত আইনজীবীদের সাকার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শনিবার দুপুর একটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় প্রথমে ক্ষমা প্রার্থনার বিষয়ে জানালেও পরক্ষণে তার বক্তব্য ভুলভাবে দেওয়া হয়েছে বলে তিনি জানান। পরে সাংবাদিকদের সামনে কথা বলেন ফারহাত কাদের।

/এসটিএস/এএইচ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি