সাকার ক্ষমা চাওয়ার খবর মিথ্যে: মধ্যরাতে বিএনপির বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
২২ নভেম্বর ২০১৫, ১৩:১৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৫

বিএনপি লোগো বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ক্ষমা চাওয়ার খবর মিথ্যা।শনিবার রাত পৌনে বারোটায় সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে তিনি একথা বলেন।

বিবৃতিতে রিপন বলেন, তার (সাকা) পরিবার তার সঙ্গে সর্বশেষ সাক্ষাতের পর দলকে অবহিত করেছেন যে, সালাহউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণা করে প্রাণভিক্ষা চাননি।

রিপন বলেন, তার পরিবার বিএনপিকে অবহিত করেছেন এ মর্মে একটি বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চলছে, যা আদৌ সত্য নয়। সাকার পরিবার দলকে আরও অবহিত করেছেন যে, অভিযোগে তাকে প্রাণণ্ড দেওয়া হয়েছে, এ ধরনের কোনও অপরাধ তিনি করেননি। নিজেকে নির্দোষ প্রমান করতে আদালতে যুক্তি ও দালিলিক প্রমান দাখিল করেছিলেন।

বিএনপি নেতার দাবি, সাকা চৌধুরী ন্যায় বিচার পাননি।

/এসটিএস/এএ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি