পৌরসভা নির্বাচন: ছক কষতে বৃহস্পতিবার আ. লীগের বৈঠক

পাভেল হায়দার চৌধুরী।।
২৫ নভেম্বর ২০১৫, ২০:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৬:২২

আওয়ামী লীগ লোগো পৌরসভা নির্বাচনের পদ্ধতি ঠিক না হওয়ায় এতদিন বিচ্ছিন্নভাবে মাঠে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার থেকে ছক কষে ভোটের লড়াইয়ে মাঠে নামছে তারা। তার আগে বৃহস্পতিবার নির্বাচনের নাড়িনক্ষত্র নিয়ে পরিকল্পনা করতে বৈঠকে বসছে দলটির নীতি নির্ধারকরা। দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন এ খবর।

দলীয় নেতাদের মতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা না হওয়ায় কোন পদ্ধতিতে আসন্ন নির্বাচনে অংশ নেবে এ ব্যাপারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতারা এতদিন অন্ধকারে ছিলেন।

দল কাকে সমর্থন দেবে, কোন পদ্ধতিতে প্রার্থী বাছাই-মনোনয়ন দেওয়া হবে, মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ, মনোনয়ন বোর্ড গঠন; এ সবই বৃহস্পতিবার ঠিক করা হবে।

নেতারা জানালেন, সময় কম। শুক্রবার থেকেই দ্রুতগতিতে নির্বাচনের প্রস্তুতি চলবে।

একই দিন (বৃহস্পতিবার) ডাকা হয়েছে সংসদীয় বোর্ডের সভাও। আওয়ামী লীগের এ ফোরাম দলীয় মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। বুধবার দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করার পর সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে একটি ‘রেজুলেশন’ আনা হবে। দলের পরবর্তী কেন্দ্রীয় সম্মেলনে গঠনতন্ত্রে লিপিবদ্ধ করা হবে এই ‘রেজুলেশন’।

এ প্রসঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, দলীয় প্রতীক ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচন হবে; এমন আইন হওয়ার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা না হওয়ায় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া ঠিক করা হয়নি।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, বৃহস্পতিবারের বৈঠকের পর আমরা পৌরসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো।

/এফএ/

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি