শপথ নিলেন জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:১১

জামায়াতের নতুন আমির ডা. শফিকুর রহমানকে শপথবাক্য পাঠ করাচ্ছেন দলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম  জামায়াতে ইসলামীর নতুন নির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। দলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম তাকে শপথবাক্য পাঠ করান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর একটি বাসায় গোপনে এই শপথ নেন নতুন আমির। দলের প্রচার বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক আমির মকবুল আহমাদ, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ, ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আবদুল হালিম, নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর শফিকুর রহমানকে নির্বাচিত আমির হিসেবে ঘোষণা করে দলের নির্বাচন কমিশন।

জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। জামায়াতের নতুন আমির ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫ সালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হন। ডা. শফিক ১৯৮৬ থেকে ’৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ’৯১ সাল পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির এবং ১৯৯১ থেকে ’৯৮ পর্যন্ত সিলেট জেলা জামায়াতের আমির, ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিলেট মহানগরী জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন। ২০১০ সাল থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, ২০১১ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। ২০১৭ থেকে বর্তমান সময় পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। শফিকুর রহমানের স্ত্রী ডা. আমিনা শফিক অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন।  

/এসটিএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লেন জামায়াত আমির
মঙ্গলবার ‘ছায়া বাজেট’ দেবে জামায়াত 
‘কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে’
সর্বশেষ খবর
বজ্রপাতের ঝুঁকি কমাতে তাল গাছ রোপণের উদ্যোগ 
বজ্রপাতের ঝুঁকি কমাতে তাল গাছ রোপণের উদ্যোগ 
কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর চটে গেলেন খাদ্য নিয়ন্ত্রক
কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর চটে গেলেন খাদ্য নিয়ন্ত্রক
সংসদের প্রতিশ্রুতি রক্ষা কতটা জরুরি
সংসদের প্রতিশ্রুতি রক্ষা কতটা জরুরি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন