বিশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেবে গণফোরামের একাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১৬:৪১আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৮:৪৩

বিশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেবে গণফোরামের একাংশ করোনাভাইরাসে বিপদগ্রস্ত অসহায় ও দুস্থ বিশ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণফোরামের একাংশ। মঙ্গলবার (১ এপ্রিল) থেকে তাদের ত্রাণসামগ্রী বিতরণ করা হবে সারাদেশে।

সদ্য ভেঙে দেওয়া গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম বলেন, গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা এবং অসহায় ও দুস্থদের সহায়তা টিমের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। করোনায় আতঙ্কিত নয়, সতর্ক ও সচেতন থাকুন—এই লক্ষ্যে আমরা মঙ্গলবার থেকে বিশ হাজার পরিবারের মধ্যে ক্রমান্বয়ে ত্রাণ সহায়তা বিতরণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও বলেন, ‘নিরাপদ থাকবো দেশবাসীকে নিরাপদ রাখবো’—এই স্লোগান সামনে রেখে কাজ শুরু করেছে গণফোরাম।

সভায় অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ত্রাণ ও সহায়তা কমিটির সদস্য খান সিদ্দীকুর রহমান, হেলাল উদ্দীন, নাসির হোসেন, রওশন ইয়াজদানী প্রমুখ। বিশ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেবে গণফোরামের একাংশ

/এএইচআর/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
দেশে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান হবে কবে
দেশে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান হবে কবে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়