করোনা যোদ্ধাদের মনোবল নষ্টের চেষ্টায় বিএনপির মিথ্যাচার: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ১৪:১৭আপডেট : ১৭ জুন ২০২০, ১৪:১৭

ওবায়দুল কাদের ‘বিএনপির মিথ্যাচার করোনা সংকটে সম্মুখযুদ্ধে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সংকটে মানুষের পাশে দাঁড়াতে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা করতে আবারও বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের আজ বুধবার (১৭ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বন করে যাচ্ছে। তারা দেশ ও জাতির পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার, গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে। তাদের এ মিথ্যাচার ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস।’

করোনার নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয় বলে উল্লেখ করেন তিনি। এই চক্রকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। অনিয়মকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনও প্রশ্রয় নেই। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে যেমনি কঠোরভাবে শাস্তি দেওয়া হয়েছে তেমনি চিকিৎসা সরঞ্জাম অনিয়মের বিরুদ্ধেও সরকার শূন্য সহিষ্ণুতা বজায় রাখবে।’

করোনার মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধুলোজমা মরচে ধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়াতে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে আবারও তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ রাজনীতিবিদ বলেন, ‘এখনও ভিড়ে, জটলায়, বাজারে, কর্মস্থলে অনেকে মাস্ক ব্যবহার করে না, অনেকে সংক্রমণও গোপন করছেন। এ শৈথিল্য,অবহেলা সর্বগ্রাসী করোনার কাছে নিজেকে এবং আশপাশের সবাইকে নিয়ে আত্মসমর্পণের শামিল।’

মন্ত্রী বলেন, ‘সরকার নতুন করে সংক্রমিত এলাকার ম্যাপিং এর মাধ্যমে লাল, হলুদ এবং সবুজ জোন করতে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর, সিটি করপোরেশন, ডিএমপিসহ সংশ্লিষ্ট সব দফতর ও কর্তৃপক্ষের মাঝে সুসমন্বয় গড়ে তুলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’ সরকারের নতুন সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
সর্বশেষ খবর
২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত
২৫ থেকে ৩২ টাকায় পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা, বাজারে কত
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে, বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে
বিশ্ব ছুটছে তুলাহীন পোশাকের দিকে, বাংলাদেশ এখনও ৭২ শতাংশের ফাঁদে
লর্ডসে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে পাকিস্তানের, এবার কি ফিরবে সেই দিন?
লর্ডসে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে পাকিস্তানের, এবার কি ফিরবে সেই দিন?
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে