সীমান্তে ফেনসিডিল-ইয়াবা তৈরির কারখানা রয়েছে: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ২৩:১৫ আপডেট : ২৫ জুন ২০২০, ২৩:১৭

জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

‘বাংলাদেশে মাদকদ্রব্য সামগ্রীর অধিকাংশই আসে সীমান্ত দিয়ে। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অসংখ্য ফেনসিডিল-মাদকের কারখানা এবং মিয়ানমার সীমান্তে ইয়াবা তৈরির কারখানা রয়েছে’,বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। ২৬ জুন (শুক্রবার) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের আমির এ বিবৃতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অসংখ্য ফেনসিডিল ও মাদকের কারখানা তৈরি করা হয়েছে। মিয়ানমার সীমান্তে ইয়াবা তৈরির অসংখ্য কারখানা রয়েছে। এসব স্থানে প্রতিনিয়ত বিপুল পরিমাণে ইয়াবা তৈরি হচ্ছে, যার প্রধান মার্কেট হলো বাংলাদেশ। মিয়ানমারে তৈরি এ সব ইয়াবা চোরাই পথে বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে পড়ছে। প্রায়ই কক্সবাজার ও চট্টগ্রামে বড় বড় ইয়াবার চালান আটক হচ্ছে।’

জামায়াত আমিরের অভিযোগ, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নজরদারি না করার কারণে মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে।

বিবৃতিতে একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মাদক সেবনের কারণে বিশ্বে প্রতিবছর ৮০ লাখ মানুষ এবং বাংলাদেশে প্রতিবছর এক লাখ ২৬ হাজার মানুষ মারা যায়।

মাদকদ্রব্য আমদানি, উৎপাদন, মজুত, বিপণন ও সেবন সব পর্যায়েই সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান জামায়াত আমির শফিকুর রহমান।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দিলো জামায়াত
জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ে আইডিইএ’র কাছে অভিযোগ জানালো জামায়াত
সর্বশেষ খবর
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্ব তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ঢাকা
অস্বাস্থ্যকর বাতাস নিয়ে বিশ্ব তালিকায় যৌথভাবে সপ্তম স্থানে ঢাকা
সীমান্ত এলাকায় একজনের কাছে মিললো সাড়ে ৩ কেজি স্বর্ণ
সীমান্ত এলাকায় একজনের কাছে মিললো সাড়ে ৩ কেজি স্বর্ণ
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী