বিএনপি নেতা শফিউল বারী বাবু গুরুতর অসুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ২১:১১আপডেট : ২৭ জুলাই ২০২০, ২৩:০৭

শফিউল বারী বাবু

বিএনপি নেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। গত এক সপ্তাহ ধরে এই হাসপাতালে তার চিকিৎসা চলছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে তাকে দেখে এসে বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ‘শফিউল বারীর অক্সিজেন লেভেল কমে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ দলের নেতারা সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছেন।’

এদিকে, বিএনপির দফতর থেকে পাঠানো রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শফিউল বারী বাবু বেশ কিছু দিন যাবৎ অসুস্থ। তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতা কামনা করে সারা দেশের জেলা ও মহানগর এবং এর অধীন থানা ও পৌর শাখার সব নেতাকে দোয়া অনুষ্ঠান করার অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’