বাবুর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২১:১৭ আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:১৯

শফিউল বারী বাবু বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে শোকাহত তার রাজনৈতিক সহকর্মীরা। তার মৃত্যুতে নিজ দল বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও শোক জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। তার মৃত্যু পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক জানানো হয়।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, মাহবুবের রহমান শামীম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বিবৃতিতে তারা বলেন, তিনি ছিলেন একজন অকুতোভয় জাতীয়তাবাদী সৈনিক। তার এই অসময়ে চয়ে যাওয়ায় দেশ ও দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনও পূরণ হবার নয়।

বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। তারা বলেন, বাবু গণতান্ত্রিক আন্দোলনের একজন নিষ্ঠাবান কর্মী ও নেতা ছিলেন। তার অমায়িক ব্যবহার, বিনয় ও দৃঢ়তা তাকে অল্প সময়ে ছাত্রনেতা থেকে দলের গুরুত্বপূর্ণ অবস্থানে আসীন করেছে। তার এই মৃত্যু রাজনৈতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।

বাবুর মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও মাহমুদুল হাসান রিপন।

ছেলে ও মেয়ের সঙ্গে বাবুর একটি ছবি নিয়ে লিয়াকত সিকদার ফেসবুকে লিখেছেন, ‘তাকাতে পারি না ছোট সন্তানের ছবির দিকে। বাবুর সঙ্গে অনেক স্মৃতি, সুহৃদ, কেন এমন হয়। মর্মাহত, খুব বেশি অস্থির লাগছে। তার কথা কখনোই ভোলার নয়।’

মাহমুদুল হাসান রিপন বলেন, ‘আমি ছাত্রলীগের দায়িত্ব পালনের সমসাময়িক সময়ে তিনি ছাত্রদলের দায়িত্বে ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বশেষ খবর
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা