করোনায় আ.লীগ নেতার উদ্যোগে হাসপাতালে চিকিৎসা সামগ্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ০১:৩০আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০১:৩২

করোনায় আ.লীগ নেতার উদ্যোগে হাসপাতালে চিকিৎসা সামগ্রী চাঁদপুরে করোনাসহ মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক হাই ফ্লো অক্সিজেন ক্যানোলাসহ ২১ টি অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম হস্তান্তর করা হয়।

রবিবার (২ আগস্ট) দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড۔ সেলিম মাহমুদ নিজে উপস্থিত থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানটি উদ্বোধন করেন কচুয়ার সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড۔ সেলিম মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ তথা বিশ্ব মানবতার এই ক্রান্তিকালে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। জননেত্রীর এই আহ্বানে অনুপ্রাণিত হয়ে তার পক্ষ থেকেই কচুয়ার মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি।’

ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানের উদ্বোধক ড۔ মহীউদ্দীন খান আলমগীর এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য ড۔ সেলিম মাহমুদের প্রশংসা করেন এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রসঙ্গত, করোনা সংকটকালে ড۔ সেলিম মাহমুদ কচুয়ায় দুই দফায় তিন হাজার ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন।

/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে