চামড়া শিল্প নিয়ে সরকারকে দোষারোপ ন্যাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৪:২২ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৪:২৩

চামড়া বেচাকেনা (ফাইল ছবি) গত বছরের মতো এবারও চামড়া শিল্প রক্ষায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা বলেন, কয়েক বছর ধরে সরকারের ভুল নীতির কারণে সিন্ডিকেট চামড়া শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

চামড়া শিল্পকে ধ্বংসে দায়ী সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ন্যাপের এই দুই নেতা বলেন, ভারতের চামড়া শিল্পের বাজার বহুলাংশে পাকিস্তান ও বাংলাদেশের চামড়ার ওপর নির্ভরশীল। ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবসা বন্ধ থাকায় এ বছর ভারতকে বাংলাদেশের চামড়ার ওপর অধিক নির্ভরশীল হওয়ার কথা। ফলে বাজার চাহিদানুযায়ী চামড়ার দাম ভালো পাওয়ার কথা। কিন্তু দুই বছর যাবত ঘটেছে সম্পূর্ণ উল্টো। অথচ সরকার সেদিকে কোনও নজর দেয়নি।

আরও পড়ুন- 

ঠেকানো গেলো না চামড়া বিপর্যয়

দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া ফেলা হলো পদ্মায়!

কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মার্কিন-ইসরায়েল সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন-ইসরায়েল সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেলো পদ-পদবি
এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেলো পদ-পদবি
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান