কেক কেটে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ১৭:২৫ আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৭:২৮

গণফোরাম ও ড. কামাল হোসেন দলের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  কেক কেটে উদযাপন করবে গণফোরাম। এ উপলক্ষে আগামীকাল শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভারও আয়োজন রেখেছে দলটি। এতে দলের সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সহ অন্য নেতারা উপস্থিত থাকবেন। শুক্রবার (২৮ আগস্ট) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ এ তথ্য জানান।

গণফোরামের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত একাধিক নেতা জানান, ১৯৯৩ সালের ২৭, ২৮, ২৯ আগস্ট কাউন্সিলের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন আইনবিদ ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠিত হয়। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই কাউন্সিলে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূছ ‘আমার স্বপ্নের দল’ শিরোনামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।  এরআগে, ১৯৯২ সালের জুন মাসে গণতান্ত্রিক ফোরামের নামে নাগরিক সংগঠন করেন ড. কামাল হোসেন। এরপর বিষয়টি নিয়ে তার সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব সৃষ্টি হয়। ওই বছরের ১৯ এবং ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটিতে সভাপতি মণ্ডলী থেকে বাদ রাখা হয় তাকে। পরের বছরের ২৯ আগস্ট গণফোরাম গঠিত হয় তার হাত ধরে।

গণফোরামের আত্মপ্রকাশ (১৯৯৩), ছবি: বিবিসির সৌজন্যে মোশতাক আহমেদ জানান, প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের সিনিয়র নেতারা এতে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, ‘শনিবার সকাল ১১টায় কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হবে।’

দলের বিরোধী অংশের একটি সূত্র জানায়, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা কোনও আয়োজন করবে না। আপাতত নীরব থাকার কৌশল অবলম্বন করবে গণফোরামের বিদ্রোহী অংশটি।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার