ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান দরকার: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৯:২৭আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:২৬

রওশন এরশাদ (ছবি: সংগৃহীত) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, ‘দেশজুড়ে একের পর এক বীভৎস ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে। তিনি বলেন, ‘সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে আইন ও বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে, ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান—এই বার্তা পৌঁছে দিতে হবে।’

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য দেশে একাধিক আইন আছে। আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। আলাদা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে। তারপরও স্পষ্ট যে, বর্তমান আইনি কাঠামো এসব অপরাধ দমনে কার্যকর হচ্ছে না। আইনি কাঠামো কার্যকর করতে হলে ধর্ষণের ক্ষেত্রে আইন ও বিচার ব্যবস্থায় যদি কোনও দুর্বলতা থেকে থাকে, তা শোধরাতে হবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘কোনও নারী ও শিশু নির্যাতনের শিকার হলে, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের কারণে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি উন্নত মূল্যবোধের চর্চায় গুরুত্ব বাড়াতে হবে।’ অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি নৈতিকতার চর্চা ও সামাজিক আন্দোলন নারী ও শিশু নির্যাতন রোধে সহায়ক হবে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম বয়সেই স্ট্রোকের ভয়? নিয়মিত করুন এই ৩ যোগাসন
কম বয়সেই স্ট্রোকের ভয়? নিয়মিত করুন এই ৩ যোগাসন
চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও প্রকৌশলীকে মারধরের অভিযোগ
চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও প্রকৌশলীকে মারধরের অভিযোগ
পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের মায়ায় উৎমাছড়া
পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের মায়ায় উৎমাছড়া
পদ্মা ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
পদ্মা ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক