আরও ৭ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ০০:৪৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০০:৪৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে আরও সাত আঞ্চলিক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার রাতে দলের এ সিদ্ধান্তের কথা জানান যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার একই কারণে তিন নেতাকে বহিষ্কার করে বিএনপি।
বহিষ্কৃতরা হলেন, নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সদর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল কবির, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, বান্দরবান জেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং বান্দরবান জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটন।
রিজভী জানান, বান্দরবন জেলা বিএনপি সহ-সভাপতি আবদুল কুদ্দুস ও বান্দরবন সদর পৌর বিএনপি সভাপতি নাসির চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
/এসটিএস/এএ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি