শিল্পমন্ত্রী আমুর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার অভিযোগ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ০০:৪৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০১:০২

রুহুল কবীর রিজভীআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার অভিযোগ করেছে বিএনপি। শনিবার রাতে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন। তিনি বলেন, ঝালকাঠির নলছিটিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন। এটি নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি সুবিধা গ্রহণ করেন এমন কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।
রিজভী অভিযোগ করেন, বরিশালের মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের মেয়র প্রার্থীর সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। নাটোর পৌরসভার বর্তমান মেয়র ও ধানের শীষের মেয়র প্রার্থীকে
নির্বাচনি প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বাধা দেওয়া অব্যাহত রয়েছে। বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মিথ্যা মামলা দিয়ে নাটোরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেখানে নির্বাচনি প্রচারপত্র বিলি ও প্রচারণায় ব্যাপকভাবে বাধা দিচ্ছে আওয়ামী ক্যাডার বাহিনী।
রুহুর কবির রিজভী বলেন, এই অরাজকতার বিষয়ে নির্বাচন কমিশন মুখ ঘুরিয়ে রেখেছে। আমরা জানি, সরকারের মুখাপেক্ষী নির্বাচন কমিশনের মেরুদণ্ডে শক্তি নেই বলেই আসন্ন পৌর নির্বাচনের প্রাক্কালে ধানের শীষের প্রার্থীর প্রচারণায় বিএনপির নেতা-নেত্রীদের ওপর চলছে লাগামহীন বর্বরোচিত আক্রমণ। নির্বাচন কমিশনের অপদার্থতা ও চরম উদাসীনতায় আসন্ন পৌর নির্বাচনের পরিণতি নিয়ে দেশবাসী চরম সন্দিহান হয়ে পড়েছেন। 
রিজভী জানান, নির্বাচনি প্রচারণা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা ও গণসংযোগ শেষে সিরাজগঞ্জের বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা শেষ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

/এসটিএস/এএ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি