পৌর নির্বাচনি প্রচারণায় ২০ দলীয় জোটের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ০১:০২আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০১:২৩

আসন্ন ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নিজেদের দলীয় ও জোট সমর্থিত প্রার্থীদের জিতিয়ে আনতে সারাদেশে প্রচারণায় নেমেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। বিএনপিসহ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপসহ কয়েকটি শরিক দলের নেতারা ইতোমধ্যে প্রচারণা চালিয়েছেন।

গত পরশু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলায় বিভিন্ন পৌর নির্বাচনি এলাকা এবং গতকাল ঠাকুরগাঁও জেলার নির্বাচনি এলাকাগুলোতে গণসংযোগ করেছেন। এছাড়া তিনি শনিবার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল, পীরগঞ্জ, দিনাজপুর জেলার বীরগঞ্জ সদর, ফুলবাড়ী, বিরামপুর এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা ও গণসংযোগ শেষে সিরাজগঞ্জের বিভিন্ন নির্বাচনি এলাকায় পথসভা শেষ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

শনিবার বগুড়ায় প্রচারণায় চালিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ভাইস চেয়ারম্যান মাওলানা হাসানাত আমিনী, মাওলানা আলতাফ হোসাইনসহ অনেকে।

বগুড়া থেকে ছাত্র খেলাফতে ইসলামীর নেতা মাওলানা আনছারুল হক ইমরান জানান, আমরা গত বুধবার থেকে প্রচারণায় আছি। আট জনের একটি টিম কাজ করছি নির্বাচনি প্রচারণার। 

শনিবার সারাদিন লক্ষ্মীপুরে প্রচারণায় ছিলেন ২০ দলীয় জোটের তিনটি শরিক দলের মহাসচিব। এদিন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মো. রোমান হোসেন পাটোয়ারীর পক্ষে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম,  বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান।

প্রচারণাকালে এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় আসা এই অবৈধ সরকারকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ভোট রক্ষা করতে কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিতে হবে।

কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। তারা নিজেদের সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করছে। নির্বাচন কমিশন নির্বিকার ও নিশ্চুপ আছে। তাদের এই নতজানু ভূমিকার কারণে নির্বাচনের ভবিষ্যত নিয়ে সংশয় তৈরি হচ্ছে।

/এসটিএস/এএ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি